শিরোনামঃ-

» ধোপাদিঘীর পাড়ে অত্যাধুনিক টাওয়ার নির্মাণের ইচ্ছা প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১৮. জুন. ২০১৯ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন- সিলেটের মানুষের সুস্থ বিনোদনের জন্য সিলেট নগরীর প্রাণকেন্দ্র ধোপাদিঘীর পাড়ে অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন একটি বহুতল টাওয়ার নির্মাণ করতে চাই।

Manual3 Ad Code

যেখানে থাকবে সাধারণ মানুষের হাটার জন্য সুব্যবস্থা, থাকবে সর্বাধুনিক শপিং মল, সবার উপরে থাকবে আধুনিক মানের রেস্তোরাঁ, খাওয়া-দাওয়ার পাশাপাশি টাওয়ারের উপর থেকে মানুষ উপভোগ করবে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি।
সোমবার উজবেকিস্তানের টাশকেন্ট শহর থেকে মিডিয়ার সুবাদে এই তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, উজবেকিস্তানের টাশকেন্ট শহরে একটি হ্রদের নিকট ৪৫০ মিটারের বেশী উচু একটি দৃষ্টিনন্দন টাওয়ার আছে যা দেখে আমি অভিভূত হয়েছি। আমার বিশ্বাস এ ধরেনের একটি টাওয়ার আমাদের প্রিয় শহর সিলেটে করা সম্ভব। এ ব্যাপারে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩১৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30