শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭. জুন. ২০১৯ | সোমবার

Manual2 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. নওরুজ আলী এর মৃত্যৃতে এক শোক সভা ও দোয়া মাহফিল রবিবার (১৬ জুন) হাউজিং এস্টেটস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট কর আঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- যুগ্ম-কর কমিশনার পংকজ লাল সরকার, উপ-কর কমিশনার মো. সা-আদ উল্লাহ।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ আসাদ, সমিতির কোষাধ্যক্ষ মো. হাছনু চৌধুরী, এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা, শাবিপ্রবি অধ্যাপক মো. জহিরুল হক সাকিল, বিধু ভূষণ ভট্রাচার্য, মো. কামাল আহমদ, মো. আমিনুল ইসলাম, মো. মোস্তাক আহমদ প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন- সাবেক কর আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম মো. নওরুজ আলী ন্যায় নিষ্টাবান ব্যাক্তি একজন কর্মময় মানুষ ছিলেন।

Manual4 Ad Code

বর্ণাঢ্য জীবনে তিনি সমাজের জন্য যা করেছেন তা স্বর্নাক্ষর হয়ে সারা জীবন বেঁচে থাকবে।

বক্তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual3 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইকবাল আহমদ শিমুল ও বক্তব্যের শেষে দোয়া পরিচালনা করেন হাউজিং এস্টেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুহিবুর রহমান।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30