শিরোনামঃ-

» এম সাইফুর তালুকদারকে অনলাইন প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে

প্রকাশিত: ১৬. জুন. ২০১৯ | রবিবার

Manual3 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং আজকের সিলেট ডটকমের প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারকে ক্লাব থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

Manual1 Ad Code

রবিবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কার্যকরী পরিষদের সভায় তার বিরুদ্ধে আনিত প্রেসক্লাবের স্বার্থ ও গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে সর্বসম্মতিক্রমে ক্লাবের সাধারণ সদস্য পদ সকল প্রকার পদ পদবী বাতিল করে বহিস্কার করা হয়।

ক্লাবের সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম সাবলু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুহিত দিদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক শিব্বির আহমদ ওসমানী, কার্যকরী পরিষদ সদস্য ফারহানা বেগম হেনা, জাবেদ আহমদ, মাসুদ আহমদ রনি।

Manual1 Ad Code

এখন থেকে সিলেট অনলাইন প্রেসক্লাবের যেকোন বিষয়ে এম সাইফুর রহমান তালুকদারের সাথে কোন প্রকার যোগাযোগ এবং আর্থিক লেনদেন না করার জন্য ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930