- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেটে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাস্তবায়নে প্রশিক্ষণ
প্রকাশিত: ১২. জুন. ২০১৯ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন) আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বুধবার (১২ জুন) সকালে তার অফিসের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধনী করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি এই আইন সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা জোরদার করার উপর গুরুত্ব দেন। বিশেষ করে পাবলিক প্লেসে তথা শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, হাসপাতাল ও হাট-বাজারে প্রকাশ্যে ধূমপান করা এবং ১৮ বছরের কম বয়সী কারোর জন্য ধূমপান ও তামাকজাত পণ্য ক্রয়-বিক্রয় করা যে আইনত নিষিদ্ধ।
এ বিষয়টি ব্যাপকভাবে সাধারণ মানুষকে বুঝানো দরকার বলে তিনি মনে করেন। তিনি সিলেটের সকল উপজেলায় ধূমপান বিরোধী টাস্ক র্ফোস গঠনের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উপরও গুরুত্ব দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট এম আবুল কালামের সঞ্চালনায় সিলেটের সিভিল র্সাজন হিমাংশু লাল রায়, জেলা প্রশাসনের সহকারি কমিশনার আশরাফুল হক ও সিভিল র্সাজন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক অনুষ্ঠানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন বিষয়ে পৃথক ৩টি নিবন্ধ উপস্থাপন করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক ও ধূমপন বিরোধী বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তা গণ অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে আলোচকগণ ধূমপানের পক্ষে একটি শব্দও খুজে পাওয়া যাবে না উল্লেখ করে বলেন, এরপরও শুধুমাত্র ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে সমাজের প্রচুর সংখ্যক মানুষ প্রাণসংহারি ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবনে আসক্ত হয়ে পড়ছেন।
বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৭ হাজারের বেশি মানুষ ধূমপানজনিত রোগে মৃত্যু বরণ করেন উল্লেখ করে তারা বলেন, ধূমপানকারী ও তামাকজাত পণ্য সেবনকারীরা এ খাতে যে পরিমাণ অর্থ ব্যায় করেন তা খাদ্য ক্রয়ে ব্যায় করলে দেশে অপুষ্ঠিজনিত সমস্যা থাকবে না।
সব পাবলিক প্রতিষ্ঠানে ধূমপান বিরোধী সাইনেজ লাগানো, পাবলিক প্লেস ও পরিবহনে নিয়মিত মনিটরিং এবং বিজ্ঞাপন সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল র্কোট পরিচালনা করা জরুরি বলে তারা মন্তব্য করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫২৬ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর