শিরোনামঃ-

» ইসলামী যুব আন্দোলন কানাইঘাট উপজেলার কমিটি গঠন

প্রকাশিত: ১০. জুন. ২০১৯ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার আওতাধীন কানাইঘাট উপজেলা শাখার যুব সম্মেলন সোমবার (১০ জুন) বেলা ২টা সংগঠনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

ইসলামী যুব আন্দোলন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা নাজিমুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলন সিলেট জেলার সভাপতি মাওলানা মুহাম্মাদ শিহাব উদ্দিন।

এসময় তিনি বলেন, বর্তমান সমাজে যুবকরা খুন, ধর্ষণ, মাদক সহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। যুবকরা আজ ধ্বংসের ধারপ্রান্তে। এসব পথহারা যুবকদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে যুব আন্দোলনের নেতৃবৃন্দ কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফয়েজ আহমদ, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মো. ফয়জুল হাসান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কানাইঘাট উপজেলা সভাপতি মাহবুবুল আম্বিয়া, সেক্রেটারী মো. বিলাল আহমদ।

Manual2 Ad Code

যুব সম্মেলনে ইসলামী যুব আন্দোলন কানাইঘাট উপজেলা শাখার ২০১৯-২১ সেশনের কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত হলেন সভাপতি হাফিজ মাওলানা নাজিমুদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ নাসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সিফাত উল্লাহ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30