শিরোনামঃ-

» সাবেক কমিশনার আব্দুল গফফার দিলিপের ছেলের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০. জুন. ২০১৯ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট পৌরসভার সাবেক কমিশনার আব্দুল গফফার দিলিপের বড় ছেলে ইফতেখার আলম ফরহাদ শিপলুর দাফন সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (৯ জুন) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে দরগাহ কবরস্থানে দাফন হয়। জানাযার নামাজে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সুশীল সমাজ সহ নানা শ্রেণি পেশার নাগরিকবৃন্দও উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ৮ জুন শনিবার বিকাল আনুমানিক ৪টার সময় ইফতেখার আলম ফরহাদ শিপলু নিজ বাসভবনের ৩য় তলার ছাদে গাছে পানি দেওয়ার সময় দুর্ঘটনাবশত পা পিছলে ছাদ থেকে মাটিতে পরে গেলে গুরুতর আহত হন।

Manual7 Ad Code

আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

রাত আনুমানিক ৯টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না ….. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮ বছর। তিনি বাবা, মা, স্ত্রী ও ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে ৩য় শ্রেণীতে অধ্যায়নরত। ছোট যমজ দুটি ছেলের বয়স আড়াই বছর।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30