শিরোনামঃ-

» সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শাহ ফাউন্ডেশন’র ইফতার মাহফিল

প্রকাশিত: ০৩. জুন. ২০১৯ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রবিবার (২ জুন) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে দু’টি স্কুলের শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

শাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট শাকী শাহ ফরিদীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, জেলা পরিষদের সদস্য মো. ইছন মিয়া, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, এডভোকেট মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, কবিরুল ইসলাম কবির।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- শাহ ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক শাহ ফরমান আলী, শাহ মোবাশ্বির আলী, শাহ মো. মোর্শেদ আলী, বোরহান হোসেন, মাওলানা শফিউল আলম, আলোকিত পাঠশালার পরিচালক নিশাত শাহরিয়ার, আরবান স্লাম আনন্দ স্কুলের পরিচালক মো. জাহান প্রমুখ।

Manual2 Ad Code

মোনাজাত পরিচালনা করেন হাফিজ শাহ শাহীনুর আলী।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30