শিরোনামঃ-

» একাত্তরের কথা’র অনলাইনভার্সন যাত্রা করছে আজ

প্রকাশিত: ০১. জুন. ২০১৯ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ প্রখ্যাত সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের সম্পাদনায় প্রকাশিতব্য সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েড সংবাদপত্র একাত্তরের কথা’র অনলাইনভার্সন আজ শনিবার (১ জুন) দুপুর থেকে যাত্রা শুরু।

নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে একাত্তরের কথা কার্যালয়ে অানুষ্ঠানিকভাবে অনলাইনভার্সন উন্মুক্ত করেছেন পত্রিকাটির প্রকাশক নজরুল ইসলাম বাবুল ও সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ।

Manual4 Ad Code

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সিলেটের ঘটনাপ্রবাহের সাথে দেশের বাইরে থাকা লাখো সিলেটিদের সরাসরি সম্পৃক্ত রাখতে একাত্তরের কথা প্রিন্টভার্সনের পাশাপাশি অনলাইনেও সংবাদপরিবেশন করবে।

Manual6 Ad Code

ইতোমধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা প্রতিনিধিসহ সবক’টি উপজেলা এবং ক্যাম্পাসগুলোতে পৃথক প্রতিনিধিদেরও নিয়োগ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

অাজ শনিবার থেকে অনলাইনভার্সনে নিয়মিত সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ পাবে। অনলাইন ভার্সনের ঠিকানা হচ্ছে ekattorer-kotha.com

Manual3 Ad Code

বিশ্বের যেকোন প্রান্ত থেকে নিমিষেই পড়া যাবে একাত্তরের কথা। সংবাদ পাঠাতে barta.ekattor@gmail.com ই-মেইল ঠিকানা ব্যবহারের অনুরোধ করেছেন একাত্তরের কথা কর্তৃপক্ষ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30