শিরোনামঃ-

» রূপসী বাংলা শ্রোতা ক্লাব সিলেটের দোয়া ও ইফতার

প্রকাশিত: ০১. জুন. ২০১৯ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটস্থ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যবৃন্দের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী বাংলা শ্রোতা ক্লাব সিলেটের দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার (৩১ মে) ২৫ রমজান উইমেন্স মেডিকেল কলেজ ক্যান্টিনে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

রূপসী বাংলা শ্রোতা ক্লাব সিলেটের সভাপতি এইচ কে এম নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন- রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়। ত্যাগ ও ধৈর্য্যরে মাধ্যমে আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করার শিক্ষা দেয়।

Manual5 Ad Code

তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের গরীব ও অসহায়দের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আল্লার সন্তুষ্টি লাভ করা সম্ভব। স্বেচ্ছাসেবকরা সব সময় মানুষের কল্যাণ করে থাকে, সাহায্য করে থাকে। ভবিষ্যতেও সিলেটের স্বেচ্ছাসেবকরা অসহায়দের কল্যাণে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মুন্সি ইকবাল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট মহানগরের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর মুসা, বড়লেখা ছাত্র সংঘের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, হৃৎপিন্ড সিলেটের সভাপতি জাহাঙ্গীর আলম, উইথ স্টাফ সিলেটের সভাপতি তানভির হোসাইন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসাইন, এমসি কলেজ মোহনা সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, স্বাধীন ধারা সিলেটের প্রচার সম্পাদক শিব্বির আহমদ, রূপসী বাংলার উপদেষ্টা সাইদুল হাসান মিলন, জাহিদুল হাসান, দিলাল আহমদ, সৈয়দ জাকির আলী, ছাত্র সংগঠন জাকারিয়া জিকু, ইয়াসিন আহমদ, শিপন আহমদ, হামিদুর রহমান, রূপসী বাংলার সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান, প্রচার সম্পাদক কামরান আহমদ, অর্থ সম্পাদক সোয়েব আহমদ, দপ্তর সম্পাদক শাহিয়ান, সদস্য জমির উদ্দিন পাশা, জাহিদুল ইসলাম আক্তার প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30