- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» প্রবাসীদের সেবায় সংযুক্ত হচ্ছে ‘দূতাবাস’ অ্যাপ
প্রকাশিত: ২৯. মে. ২০১৯ | বুধবার
স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে প্রবাসীদের সেবায় সংযুক্ত হচ্ছে ‘দূতাবাস’ অ্যাপ।
ডিজিটাল পদ্ধতিতে নাগরিকদের সরাসরি সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ, নিখুঁত এবং শতভাগ নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ‘দূতাবাস’ নামের ডিজিটাল অ্যাপও বানিয়েছে। এর মাধ্যমে আগ্রহীরা ওই অ্যাপের মাধ্যমেই যোগাযোগ করলেই পাবেন কাঙ্ক্ষিত সেবা। জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ডিজিটাল অ্যাপটির উদ্বোধন করবেন।
অ্যাপটি চালু হলে নাগরিক সেবার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ নতুন উদাহরণ সৃষ্টি করবে। এরই মধ্যে এই অ্যাপ বানানোর কাজ প্রায় শেষ হয়েছে।
নাগরিকদের সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ ও নিশ্চিত করতে গত বছর ডিজিটাল পদ্ধতিতে সেবা দেওয়ার সিদ্ধান্ত নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। যার মাধ্যমে অনলাইনে বিশ্বের যেকোন জায়গা থেকে যেকোনো বাংলাদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাগরিক সেবা নিতে পারবেন।
জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো প্রবাসীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, জন্ম বা মৃত্যু সনদ, পুলিশি ছাড়পত্র, আমমোক্তারনামাসহ মোট ৩৪ ধরনের সেবা দিয়ে থাকে। এসেবা নিতে এখন বাংলাদেশিদের সংশ্লিষ্ট অফিসে যেতে হয়। তবে অ্যাপটি চালু হলে বাংলাদেশিরা যেকোন স্থান থেকে সেবা পেতে আবেদন করতে পারবেন।
ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর পররাষ্ট্রমন্ত্রনালয়কে প্রবাসীবান্ধব করার জন্য নানা উদ্যোগ গ্রহন করেন। গত ফেব্রুয়ারি মাসে বিদেশের বাংলাদেশ কূটনৈতিক মিশনগুলোতে প্রতিদিন ২৪ ঘণ্টা কনস্যুলার সেবা দেওয়ার জন্য নির্দেশ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভ্যর্থনা কক্ষ তথা কনস্যুলার সেবা কক্ষের আমূল পরিবর্তনের মাধ্যমে একে আগের থেকে সেবাবান্ধব করার পদক্ষেপ গ্রহণ করা অতি জরুরি। কেননা দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের সম্পৃক্ত করতে পারলে রেমিটেন্স যেমন বাড়বে, তেমনি বিনিয়োগও বাড়তে পারে।’ এসব ক্ষেত্রে সাফল্য অনেকাংশে নির্ভর করে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও যথার্থ সেবা প্রদানের ওপর।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৯২ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর