শিরোনামঃ-

» মুসলিম উম্মাহর জন্য কোরআনে খতম ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২৮. মে. ২০১৯ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালামের উদ্যোগে কোরআনে খতম, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (২৭ মে) নিজ বাড়ি দক্ষিণ সুরমার গ্রামের রায়বানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও তার সুস্থতা কামনা সহ সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মাগফেরাত কামনা করে এ খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল হয়।

Manual2 Ad Code

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাবিবুর রহমান, উপদেষ্টা আব্দুস শহীদ পংকী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জিল্লুর রহমান শুয়েব, ছাত্র বিষয়ক সম্পাদক বাবর আহমদ রনি, জেলা বিএনপি নেতা মামুনুর রশীদ সোহেল, পল্টন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রাসেল, জেলা যুবদল নেতা সাজিদুল করিম শাহীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল, যুগ্ম-সম্পাদক জুবায়ের আহমদ মিলু, সহ সাধারণ সম্পাদক আব্দুল হাদি জনি, যুবদল নেতা কাওছার আহমদ নামর, আলী আহমদ, ছাত্রদল নেতা নুরুল ইসলাম, ফাহাদ আহমদ, যুবদল নেতা সেলিম আহমদ, শামিম আহমদ, দুলন আহমদ, সালাম আজাদ, মিসবাহ উদ্দিন, জয়নাল আহমদ, শাহ ওলি আহমদ, মহি উদ্দিন তালুকদার মিলন, সুজন আহমদ, তাহমিদ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30