শিরোনামঃ-

» বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশিত: ২৪. মে. ২০১৯ | শুক্রবার


Manual6 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ সিলেটে বসবাসরত বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার (২৪ মে) নগরীর মিরাবাজারস্থ একটি অভিজাত হোটেল এর সম্মেলন কক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাদল এর সভাপতিত্বে এবং লিডিং ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো. কাওসার হাওলাদার এর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

তিনি বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ মানবতার কল্যানে বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা সহ শহরকে সুন্দর ও পরিচ্চন্ন রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

Manual2 Ad Code

তিনি সিলেটে অবস্থানরত বিভিন্ন জেলা ভিত্তিক সংগঠন সমুহ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে সহবস্থান করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

Manual5 Ad Code

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন- ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ এর ব্যবস্থাপক (বিপনন) ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও আমেরিকান ইয়েলো ই্উনিভার্সিটির ভিজিটিং কনসালটেন্ট এবং ইবনে সিনা হাসপাতালের ঠোট কাটা তালু কাটা ক্যাম্পের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমেদ, সিলেট এম সি কলেজের সাবেক অধ্যাপক ও গ্রীণ জেন্সটস ইন্টারন্যাশনাল স্কুল এর অধ্যক্ষ লেঃ (অবঃ) গোলাম রব্বানী, এভারগ্রীন একাডেমীর অধ্যক্ষা লতিফা জাহাঙ্গীর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ গোলাপগঞ্জের ডিজিএম মামুন অর রশিদ, ফেঞ্চুগঞ্জ সার কারখানার সাবেক ব্যবস্থাপক মো. হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম হোসেন, ফরিদপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

Manual1 Ad Code

এছাড়া কার্যকরী পরিষদের সকল সদস্য, সিলেটে অবস্থানরত দু’শতাধিক বরিশালবাসী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- দোয়া ও ইফতার মাহফিলের আহবায়ক মাওলানা রুহুল আমিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30