শিরোনামঃ-

» হিউম্যান রাইটস ওয়াচ এর এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. মে. ২০১৯ | বুধবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাবেশ আয়োজিত ও আফরোজা গনির সহায়তায় সিলেট নগরীর খাসদবিরস্থ দারুস সালাম মাদ্রাসার এতিম ও অসচ্ছল পরিবারের ছাত্রদের নিয়ে মঙ্গলবার (২১ মে) সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন খান ইফতার করেন।

Manual1 Ad Code

এ সময় উক্ত মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও সদস্যগন উপস্থিত ছিলেন। তার মধ্যে অন্যতম হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ, হাফিজ মাওলানা নূরুল হক, হাফিজ মাওলানা ছালেহ আহমদ, বিশিষ্ট সমাজসেবক হুমায়ূন আহমদ মাসুক, সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহরিয়ার হোসেন খান সাকিব, সিলেট বিভাগীয় কমিটির সম্পাদক দিলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক তুহিন আহমদ প্রমূখ।

ইফতার মাহফিলে মোনাজাত করেন হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ। রমজান মাস সিয়াম সাধনার মাস উল্লেখ করে বিশ্ব মুসলিম উম্মার জন্য ও বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত সমাপ্ত হয়। পরে মাদ্রাসার এতিম ও অসচ্ছল পরিবারের ছাত্রদের নিয়ে ইফতার করা হয়।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30