শিরোনামঃ-

» জালালাবাদ লেখক ফোরামের পদক প্রদান ও কাউন্সিল ২৯ জুন

প্রকাশিত: ১৯. মে. ২০১৯ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দেশের বিশিষ্ট গবেষক, কবি মুসা আল হাফিজকে ’জালালাবাদ সাহিত্য পদক’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৮ মে) সিলেট শাহজালাল উপশহরে ‘জালালাবাদ লেখক ফোরাম’এর আহবায়ক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়।

ফোরামের আহবায়ক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ রুহুল আমীন নগরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- মাওলানা মনজুরে মাওলা,মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, আহমদ শামসুদ্দীন, শামশীর হারুনুর রশীদ, শাহিদ হাতিমী, কায়সান মাহমুদ আকবরী, আল আমীন হাসান নাহিদ প্রমুখ।

Manual8 Ad Code

আগামী ২৯ জুন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে সাহিত্য পদক প্রদান ও ফোরামের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সভায় মাওলানা মনজুরে মাওলাকে আহবায়ক এবং শাহিদ হাতিমীকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি বাস্তবায়ন উপকমিটি করা হয়। অপর এক প্রস্তাবে ফোরামের সদস্যদের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে ’জালালাবাদ লেখক অভিধান’ প্রকাশের সিদ্ধান্ত হয়। পুরাতন সদস্যগণ সদস্যপদ নবায়ন, নতুন সদস্যগণ র্নিধারিত ফি ও ফরম পূরণ করে ২৫ জুন ২০১৯ এর মধ্যে সদস্য সচিব বরাবরে জমা দিতে বলা হয়েছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30