শিরোনামঃ-

» হলদে পাখি সম্প্রসারণে সিলেট অঞ্চলে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮. মে. ২০১৯ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে সিলেট অঞ্চল পর্যায়ে এক দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শনিবার (১৮ মে) সকাল ১১টায় বাংলাদেশ গার্ল গাইডস সিলেট অঞ্চলের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা সুফিয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক এ কে এম সাফায়েত আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান।

Manual4 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- স্থানীয় কমিশনার ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিদ্দিকা খাতুন, সিলেট জেলা কমিশনার ও জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আফরীন রোজী, আঞ্চলিক পরিষদের সদস্য অব. শিক্ষক সালমা বাছিত চৌধুরী, আঞ্চলিক ট্রেজারার ফেরদৌস আরা কামাল, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিজ্ঞপাখি শিল্পী রানী দেবী সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগণ এতে অংশগ্রহণ করেন।

এ সময় হলদে পাখি, বাংলাদেশ গার্লস গাইডস্, রেঞ্জার এর সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্রীদের নিয়ম-শৃঙ্খলা, সময়ানুবর্তীতা ও শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তুলতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি প্রকল্প তৈরি করছে। যার নাম দেওয়া হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয়সমূহে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ’।

Manual2 Ad Code

প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের বয়সভিত্তিক একে অপরের সাহায্যে দেশে-বিদেশে গার্ল গাইডদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30