শিরোনামঃ-

» লতিফা শফি মহিলা কলেজে শিক্ষাবৃত্তি প্রদানে ই এ চৌধুরী ফ্যামেলী ফাউন্ডেশনের উদ্যোগ

প্রকাশিত: ১৭. মে. ২০১৯ | শুক্রবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অধ্যয়নরত দরিদ্র অথচ মেধাবী এমন ১২ জন শিক্ষার্থীকে প্রতিবছর শিক্ষাবৃত্তি প্রদান করবে ই এ চৌধুরী ফ্যামেলী ফাউন্ডেশন। এ জন্য বছরে ব্যয় হবে আড়াই লক্ষ টাকা। এই ১২ জন শিক্ষার্থীর ১ বছরে যাবতীয় শিক্ষা ব্যয় বহন করবে এই ফাউন্ডেশন।

Manual1 Ad Code

এই লক্ষে বৃহস্পতিবার (১৬ মে) কলেজে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে চৌধুরী ফ্যামেলি ফাইন্ডেশনের পক্ষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিয়াজ আহমদ চৌধুরী এবং লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যয়ক আমিরুল আলম খাঁন চুক্তিতে স্বাক্ষর করেন।

Manual2 Ad Code

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এম পি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

এই সময় তিনি বলেন নাড়ির টানে জন্মভূমির প্রতি সম্মান জানিয়ে ই এ চৌধুরী ফ্যামেলী ফাউন্ডেশন এই মহতি উদ্যোগ নিয়েছে। যাতে করে এই অঞ্চলের দরিদ্র ও মেধাবী মেয়ে শিক্ষার্থীরা অর্থাভাবে তাদের শিক্ষাকার্যক্রম বন্ধ না করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ই এ চৌধুরী ফ্যামেলী ফাউন্ডেশনের পক্ষে পুবালী ব্যাংকের পরিচালক রোমানা শরীফ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ডা: শামিমুর রহমান, বাবুল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খাঁন ই এ চৌধুরী ফ্যামেলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের পরিচিতি তুলে ধরেন।

তিনি কলেজের ছাত্রীদের শিক্ষা বিকাশের এমন উদ্যোগ নেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30