শিরোনামঃ-

» ইব্রাহিম আলী মৃত্যুর পূর্ব পর্যন্ত দলের কল্যাণে কাজ করে গেছেন: কামরান

প্রকাশিত: ১৭. মে. ২০১৯ | শুক্রবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ২০০৪ সালের ৭ আগস্ট গুলশান সেন্টারে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ কর্মী। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি দলের কল্যাণে কাজ করে গেছেন। দলের সকল আন্দোলন সংগ্রামে তিনি রাজপথে ছিলেন সবার আগে।

Manual3 Ad Code

তিনি বৃহস্পতিবার (১৬ মে) নগরীর গুলশান সেন্টারে ইব্রাহিম স্মৃতি সংসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

Manual3 Ad Code

ইব্রাহিম স্মৃতি সংদদের সভাপতি ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহানগর যুবলীগের সদস্য মেহেদী কাবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, সাবেক ছাত্রনেতা বেলাল খান, তাঁতী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাদশা গাজী, জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, সাজলু লস্কর, কাজী মুকিত সুমন, বদরুল ইসলাম খান কামরান, গোলাম হাছান চৌধুরী সাজন, সাবেক ছাত্রনেতা এম এইচ ইলিয়াস দিনার, সাহেদ আহমদ, জাওয়াদ খান, নাজমুল ইসলাম, আলী হোসেন আলম, জুনেল আহমদ, ডালিম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30