শিরোনামঃ-

» ৫ মানব পাচারকারীর তথ্য এখন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের হাতে

প্রকাশিত: ১৫. মে. ২০১৯ | বুধবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সম্প্রতি অবৈধভাবে লিবিয়া থেকে ভুমধ্যসাগরের উপর দিয়ে ইতালি যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন ৩৯ জন বাংলাদেশী।

Manual6 Ad Code

মানব পাচারকারীদের মাধ্যমে তারা অবৈধ পথে ইতালি যাওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু ভুমধ্যসাগরের তিউনিসিয়া উপকুলে নৌকাডুবে মৃত্যু হয়েছে তাদের।

Manual3 Ad Code

তবে এই নৌকায় থাকা ৭৫ জনের মধ্যে বাকিদের জীবিত উদ্ধার করতে পেরেছে তিউনিসিয়ার জেলে ও কোস্ট গার্ডরা।

উদ্ধারকৃতদের কাছ থেকে বাংলাদেশিরা যে মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন সেই চক্রটির হোতা সহ ৫ জনের বিষয়ে তথ্য পেয়েছে সরকার।

এক বিফ্রিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (১৫ মে) এ তথ্য জানান।

Manual4 Ad Code

তিনি বলেন- জীবিত উদ্ধার হওয়াদের সাথে কথা বলে ৫ মানব পাচারকারীর তথ্য পেয়েছে বাংলাদেশী কর্মকর্তারা। তাদের ৩ জনের বাড়ি নোয়াখালী এবং ২ জনের বাড়ি মাদারীপুরের।

ড. মোমেন বলেন- পাচার চক্রের হোতা নোয়াখালীর ৩ জন হচ্ছেন আপন ভাই, বাকি ২ জন মাদারীপুরের।

তবে পররাষ্ট্রমন্ত্রী ৫ জনের কারও নামই প্রকাশ করেননি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30