শিরোনামঃ-

» পবিত্র রমজান মাসে যানজট নিরসনে সিএনজি শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

প্রকাশিত: ১২. মে. ২০১৯ | রবিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর অন্তর্ভুক্ত টিলাগড় উপ-পরিষদের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে যানজট নিরসনের লক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (১১ মে) সন্ধ্যায় টিলাগড় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও টিলাগড় উপ-পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুজন মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সম্পাদক এম এ করিম, সাবেক সাংগঠনিক মো. আলেক খান, সহ-সম্পদক আব্দুল রহিম ঝারু, সাংগঠনিক সম্পাদক মো. সুলতান আহমদ, সদস্য মো. জিতু মিয়া, শেখ উজ্জ্বল, মো. নুরুল ইসলাম, মো. আলী আমজাদ, শ্রমিক নেতা শেখ উজ্জ্বল আহমদ প্রমুখ।

সভাপতি বক্তব্যে সিলেট জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমেদ বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে মানুষের জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাই যাত্রীদের সেবার মাধ্যমে পরিবহন শ্রমিকরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

Manual7 Ad Code

তিনি পবিত্র এ মাসে অটোরিক্সা সিএনজি গাড়ি রেকার মামলা দিয়ে সাধারণ পরিবহন শ্রমিকদের হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সকল পরিবহন শ্রমিকদের সুশৃঙ্খলভাবে পার্কিংয়ের জন্য নির্দেশ প্রদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930