শিরোনামঃ-

» নগরীর টিলাগড়স্থ অছিয়ত আলী দাখিল মাদরাসায় দারুল কিরাতের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১১. মে. ২০১৯ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ অছিয়ত আলী-করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা শাখায় গত পহেলা রামাদ্বান থেকে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ-এর কার্যক্রম শুরু হয়েছে।

Manual4 Ad Code

এ উপলক্ষে শুক্রবার (১০ মে) সকালে মাদরাসা কমপ্লেক্সে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী। প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল মুছাব্বির।

Manual3 Ad Code

মাদরাসার সুপার ও দারুল কিরাতের প্রধানক্বারি মাওলানা আখতার হোসাইন জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও দারুল কিরাতের নাজিম মো. আহমদ আলী ও টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. ছমর উদ্দিন মানিক।

দারুল কিরাতের সহ প্রধানক্বারি মাওলানা জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, দারুল কিরাতের শিক্ষক ক্বারি এসএম মনোয়ার হোসেন, ক্বারি সুয়েব আহমদ, ক্বারি আজাদ হোসাইন, হাফিজ ক্বারি মাওলানা তৈমূল হক, ক্বারি ইমরান মাহমুদ ও মান্নান মিয়া প্রমূখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30