- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট
প্রকাশিত: ০৫. মে. ২০১৯ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ আজ থেকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার মালবাহি গাড়ির চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। ট্রাক থেকে প্রতিনিয়ত চাঁদাবাজি ও ওভারলোড বন্ধের দাবীতে শনিবার (৪ মে) দুপুরে দক্ষিণ সুরমার পারাইচকস্থ সংগঠনের কার্যালয়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের অর্ন্তভূক্ত ১৭টি আঞ্চলিক কমিটি নিয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি শ্রী আবু সরকার এ কর্মসূচি ঘোষণা করেন।
আজ সকাল থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করতে সকল শাখার কমিটির নেতৃবৃন্দ সহ সকল ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকরা প্রস্তুতি সম্পন্ন করেছেন।
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ওভারলোড বন্ধ ও ট্রাক থেকে প্রতিনিয়ত চাঁদাবাজির প্রতিবাদে ১৭ থানা আঞ্চলিক কমিটি নিয়ে জেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শনিবার (৪ মে) ডাক দেওয়া প্রতিবাদ সমাবেশে। জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, দফতর সম্পাদক বাবুল হোসেন, নিবাহী সদস্য শরীফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সম্পাদক আজিজুল হক রহিম, দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. কাউছার আহমদ, সহ-সভাপতি মো. মামুন আহমদ মামুন, সম্পাদক মারুফ আহমদ, জালালাবাদ থানা আঞ্চলিক কমিটির সভাপতি কালা মিয়া, মো. আলমগীর, কোম্পানীগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি কবির হোসেন, সম্পাদক মাহফুজ মিয়া, ওমানীনগর আঞ্চলিক কমিটির সভাপতি সুরুজ আলী, সহ-সভাপতি এনামুল হক, সম্পাদক মো. বাবুল মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু, সম্পাদক লালু মিয়া, বিশ্বনাথ উপজেলা উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি আলাল মিয়া, সম্পাদক মকবুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি সুজিত চন্দ্র গুপ্ত বাচ্চু, সম্পাদক আব্দুন নুর, গোলাপগঞ্জ উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি বদরুল ইসলাম, সহ-সভাপতি মঈন উদ্দিন, কানাইঘাট উপজেলা আঞ্চলিক কমিটির সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি মিছবাহ উদ্দিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে শ্রী আবু সরকার বলেন- কোম্পানীগঞ্জের আমবাড়িতে একটি কুচক্রি মহলের ইন্ধনে প্রতিদিন প্রকাশ্যে গাড়ি থেকে চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয় প্রশাসন রহস্যজনক কারনে নিরব ভূমিকা পালন করছেন। চাঁদা না দিলে ট্রাক চালক ও হেলপারদের টাকা এবং মালামাল চিনিয়ে নিয়ে যায় চাঁদাবাজরা।
তাছাড়া অবৈধ ভাবে সেই সড়কে গাড়ি দিয়ে ওভারলোড চালাচ্ছে ঐ চাঁদাবাজ চক্র। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাই বাধ্য হয়ে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার মালবাহি গাড়ি চলাচল বন্ধের ডাক দেওয়া হয়েছে। প্রয়োজনে সিলেট জেলায়ও পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯১ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


