শিরোনামঃ-

» মে দিবসে জাসদ জেলা ও মহানগর শাখার আলোচনা

প্রকাশিত: ০২. মে. ২০১৯ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মহান মে দিবস উপলক্ষ্যে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বুধবার (১ লা মে) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি ও জেলা জাসদের সভপতি কলন্দর আলীর সভাপতিত্বে ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবিরের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা জাসদের সহ-সভাপতি লাল মোহন দেব, সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেন, মহানগর জাসদের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন পলিট, জাসদ নেতা প্রবির দে, শৈলেন তালুকদার প্রমুখ।

Manual3 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন- ১৮৮৫ সালে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘন্টা কর্মদিবসের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় পুলিশের গুলিতে আন্দোলনরত অনেক শ্রমিক নিহত ও আহত হন। বিশ্বে আজ আন্তর্জাতিকভাবে ৮ ঘন্টা কর্মদিবস চলছে।

নিহত শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। শ্রমজীবী কর্মজীবী মানুষের জয় হোক এই কামনা করি। শ্রমিকদের দাবি দাওয়া পূরণে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30