শিরোনামঃ-

» সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: ০২. মে. ২০১৯ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটস্থ দক্ষিণ ছাতকবাসীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট-এর ২০১৯-২০২০ সালের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১লা মে) সিলেট নগরীর আম্বরখানা একটি অভিজাত হোটেলের হলরুমে নির্বাচনের মাধ্যমে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি নির্বাচিত হয়।

Manual2 Ad Code

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন- পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য জাহিদ হাসান ডালিম, নির্বাচন কমিশনার ছিলেন পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম, জুবায়ের আহমদ, সাইদুল ইসলাম সাঈদ, রাসেল আহমদ, ওলিউর রহমান আলেক, আলী রাহাত।

Manual8 Ad Code

বিগত ২০ এপ্রিল উক্ত নির্বাচন কমিশন কর্তৃক দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট এর ২০১৯-২০২০ সনের কার্যকরী কমিটির নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়।

উক্ত তফশীল অনুযায়ী ২৪ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, ২৬ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের তারিখ, ২৮ এপ্রিল মনোনয়নপত্র যাছাই-বাছাই এর তারিখ ও ১লা মে নির্বাচনের তারিখ ধার্য্য করা হয়।

Manual1 Ad Code

কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী স্ব-স্ব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন- সভাপতি টি এম রায়হান, সহ-সভাপতি প্রাঙ্গন দত্ত পুলক, রুহেল আহমদ, মিফতাহ উদ্দিন ও নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক ছায়াদ আকাশ তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাওছার আহমদ ও সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান আলী, কাশেম উদ্দিন সাজু ও ইমরান খান রাজু, দপ্তর সম্পাদক আব্দুল আমিন, উপ-দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ, অর্থ সম্পাদক আবুল হাসান, সহ-অর্থ সম্পাদক সদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, গণ-যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আহমেদ রাজু, সমাজসেবা বিষয়ক সম্পাদক রুমেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সুজাত আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক নাজমুল করিম নাঈম, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক আকাশ আহমদ, সদস্য রুবেল আহমদ, আহসান হাবিব।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30