- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» উদীচীর বর্ষবরণ অনুষ্ঠানে নুসরাত হত্যার প্রতিবাদ
প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০১৯ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ উদীচীর দিনব্যাপী বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে প্রায় এগারোটি দলের অংশগ্রহণে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি নুসরাতসহ নারী নির্যাতন, সহিংতা, সন্ত্রাসের প্রতিবাদ স্বরূপ উপস্থাপন করা হয়।
অতিসাম্প্রতিক নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৬টায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এর আগে বর্ষবরণের উদ্বোধন করেন- প্রয়াত একুশে পদকপ্রাপ্ত সুরকার পন্ডিত রামকানাই দাসের তবলা সঙ্গত যন্ত্রশিল্পী ক্ষীতিশ দাশ।
উদ্বোধনকালে তিনি বলেন- উদীচী আমার মতো একজন মানুষকে এনে সম্মানিত করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। সাংস্কৃতিক আন্দোলনে উদীচী পাশে ছিলাম, আছি। আর যতদিন বাঁচবো পাশে থাকব।
জাতীয় সংগীত দিয়ে বর্ষবরণ উৎসব শুরু হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন- উদ্বোধক ক্ষীতিশ দাশ এবং উদীচীর পতাকা উত্তোলন করেন উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক।
এসময় উপস্থিত ছিলেন- উদীচীর কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ব্যরিস্টার আরশ আলী, প্রবীণ নাট্যজন ও মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সভাপতি অনিল কিষান সিংহ, উদীচী সিলেটের সাবেক সভাপতি এ কে শেরাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সহ সাধারণ সম্পাদক সুপ্রিয় দেব শান্ত প্রমুখ।
উদীচীর দলীয় সংগীত শেষে সাংস্কৃতিক পরিবেশনার উদ্বোধনী নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয়। তাদের প্রযোজনা ছিল ‘আবাহন’।
নৃত্য নির্দেশনা দেন বিপুল শর্মা। শ্যামল ঘোষের নির্দেশনায় নৃত্য পরিবেশন করে শিল্পাঙ্গন। সাইমুম আঞ্জুম ইভানের পরিচালনায় সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় মৃত্তিকায় মহাকাল। লিটল থিয়েটার পরিবেশন করে নাটক ‘ধোঁয়া’। নাটকটি রচনা করেছেন ফাহমিদা আরা মাহমুদ ও নির্দেশনা দিয়েছেন দেবজ্যোতি দেবু। নাটকের ভাবনা ও প্রয়োগে ছিলেন আব্দুল কাইয়ুম মুকুল। প্রতীক এন্দ এর পরিচালনায় আবাহনের গান পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। পূর্ণিমা দেবীর নির্দেশনায় নৃত্য পরিবেশন করে থিয়েটার মুরারিচাঁদ। শামীম আহমদের নির্দেশনায় মুরারিচাঁদ কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন নৃত্য পরিবেশন করে এবং পল্লবী দাস মৌ সংগীত পরিবেশন করেন। কাজল গোয়ালার নির্দেশনায় লোকনৃত্য উপস্থাপন করে উদীচী লাক্কাতুরা শাখা। গণসংগীত পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন ও উদীচী সিলেট।
উৎসবের শুভেচ্ছা স্মারক তুলে দেন- যথাক্রমে উদীচী সিলেটের সহ-সভাপতি অংশুমান দত্ত অঞ্জন, দীপিকা চক্রবর্তী, মাধব রায়, রতন দেব, অর্ধেন্দু কুমার দাস, প্রফেসর ডা. অভিজিৎ দাস জয়, সদস্য দেবব্রত পাল মিন্টু।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৩১ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর