শিরোনামঃ-

» বর্ণাঢ্য আয়োজনে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশিত: ১৫. এপ্রিল. ২০১৯ | সোমবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের বাংলা নববর্ষ ১৪২৬ বঙ্গাব্দ পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে।

Manual6 Ad Code

রবিবার (১৪ এপ্রিল) সকালে গোপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিষদ প্রাঙ্গণ থেকে বাংলা নববর্ষ বরণের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া।

Manual2 Ad Code

নানা রঙ্গের পোষাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন ইউপি মেম্বার ও এলাকার জনগণ সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

Manual8 Ad Code

আনন্দ শোভাযাত্রা শেষে ইউপি চেয়ারম্যান আলহাজ শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে সভাপতিত্বে ও ইউপি সচিব মো. আব্দুল করিমের পরিচালনায় এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজি আলী আসগর খান শামীম, স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর মজুমদার, বিশিষ্ট মুরুব্বি হাজি আব্দুল কাদির, সোনা মিয়া, ইউপি সদস্য মালেকা বেগম, ইউপি সদস্য সোজা চৌধুরী।

Manual4 Ad Code

সামাবেশে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মতিউর রহমান খান। এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30