শিরোনামঃ-

» সড়ক দুর্ঘটনারোধে সচেতনায় বিশেষ সম্মাননা পেলেন নিসচা সিলেট মহানগর

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০১৯ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সড়ক দুর্ঘটনারোধে সিলেট অঞ্চলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৮ সালে নানা কর্মসূচী পালন করার জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হল নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখা।

Manual2 Ad Code

শনিবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর নাট্য মঞ্চ মিলনায়তনে ‘‘যদি চাও উন্নয়ন, কর নিরাপদ সড়ক বাস্তবায়ন” স্লোগানে নিরাপদ সড়ক চাই নিসচা এর ৮ম মহাসমাবেশে অতিথিদের হাত থেকে বিশেষ এই সম্মাননা গ্রহণ করেন নিসচা সিলেট মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রোটারিয়ান এম ইকবাল হোসেন ও সাধারন সম্পাদক আব্দুল হাদী পাবেল।

এসময় মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর মন্ত্রী মো. তাজুল ইসলাম, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশিদ।

Manual5 Ad Code

এদিকে- সড়ক দুর্ঘটনারোধে কার্যক্রমে সিলেট মহানগর শাখা পুরস্কৃত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, আজীবন সদস্য সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিশু।

Manual4 Ad Code

তিনি ভবিষ্যতেও নিসচা মহানগর শাখার কার্যক্রম আরো ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মহানগর কমিটির সকল নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930