শিরোনামঃ-

» কুমার গণেশ পালের মৃত্যুতে ঐক্য ও পূজা পরিষদের শোক

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৯ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সংস্কৃতি কর্মী ও সংগঠক কুমার গণেশ পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি, শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- কুমার গণেশ পাল একজন নিবেদিত প্রাণ সংগঠক ছিলেন। তিনি সিলেটের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে নিরলসভাবে কাজ করেছেন।

Manual3 Ad Code

তারা বলেন- সিলেটে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের কর্মসূচীতে কুমার গণেশ পাল বলিষ্টভাবে অংশগ্রহণ করতেন। নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930