শিরোনামঃ-

» সিলেট জেলা আইনজীবী সমিতির কর্মবিরতি; ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০১৯ | বুধবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আজ বুধবার (০৩ এপ্রিল) তারিখ সকাল ১০টা হইতে দুপুর ১২টা পর্যন্ত জজ কোর্ট-এর সামনে সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মো. বুরহান উদ্দীন এর উপর দূষ্কৃতিকারীদের দ্বারা সন্ত্রাশী হামলায় গুরুতর আহত হওয়ার প্রতিবাদে সিলেট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির গত (০২ এপ্রিল) তারিখে জরুরী সভা সিদ্ধান্ত মোতাবেক কর্মবিরতি পালন করা হয়।

উক্ত কর্মরিবতি পরিচালনা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট এবং বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল এডভোকেট।

Manual4 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো. বুরহান উদ্দীনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে আসামীদের গ্রেপ্ততারের দাবিতে কর্মবিরতি পালন করেছে সিলেট জেলা আইনজীবী সমিতি।

বুধবার সিলেট আদালত প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২ ঘন্টার কর্মবিরতি পালন করেন আইনজীবীরা।

Manual4 Ad Code

কর্মসূচিতে সিলেট জেলা আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট হোসেন আহমদ পরিচালনায় সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল এর সভাপতিত্বে বক্তারা বলেন- ২৪ ঘন্টার ভিতরে আসামীদের গ্রেপ্ততার করে আইনের আওতায় নিয়ে আসা না হলে কঠোর আন্দোলন ঘোষণার হুশিয়ারি প্রদান করেন আইনজীবীরা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১৭৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031