শিরোনামঃ-

» সিলাম হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিলেন ইকরাম

প্রকাশিত: ৩১. মার্চ. ২০১৯ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহি সিলাম পদ্মলোচন বহুমূখি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব নিলেন সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত।

শনিবার (৩০ মার্চ) দুপুরে স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১১ ফেব্রুয়ারি সিলাম পিএল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার সত্য ব্রত রায় ও স্কুলের অভিভাবক সদস্য এবং শিক্ষকদের উপস্থিতিতে সভাপতির নাম ঘোষণা করা হয়। আর বিদ্যালয়ের সাধারণ শিক্ষক সদস্য, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য, সাধারণ অভিভাবক সদস্য পদ সংখ্যার অতিরিক্ত প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সাধারণ শিক্ষক সদস্য মো. আক্তার হোসেন, কাজী লুৎফুর রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মোছা. জৈবুন্নাহার বেগম। আর সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হন, ইছবর আলী, মো. ফখরুল ইসলাম, আব্দুল মুকিত, মো. মুজিবুর রহমান।

Manual5 Ad Code

ম্যানেজিং কমিটির দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন- সিলাম পিএল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ যুবেরি ছাদ, সাবেক মেম্বার শফিকুল হক শফিক, সিলাম ৮নম্বর ওয়ার্ড মেম্বার মো. আব্দুল আলী, তরুণ শিক্ষানুরাগি মনিরুল ইসলাম তুরন, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা শাহাজাহান আহমদ, শিক্ষানবিশ আইনজীবী মো. মাছুম আহমদ, ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম হামজা, ইমন, ডালিম সহ প্রমূখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30