শিরোনামঃ-

» সিলেট সিটি স্কুল এন্ড কলেজ আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপন ও বাষিক ক্রীড়ার পুরস্কার বিতরনী অনুিষ্ঠিত

প্রকাশিত: ২৭. মার্চ. ২০১৯ | বুধবার

Manual4 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট সিটি স্কুল এন্ড কলেজ আয়োজিত জাতীয় দিবস উদযাপন ও বাষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় নগরীর মিরাবাজাস্থ স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সেনোয়ারা আক্তার চিনু।

সিলেট সিটি স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন- নগরীর উন্নয়নের জন্য আমরা একে অন্যের সহযোগিতার প্রয়োজন। তাই দল-মত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হয়ে নগীর উন্নয়নে এগিয়ে আসতে হবে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীর অভিভাবকবৃন্দদের উদ্দেশ্যে তিনি বলেন যে, নিজ নিজ সন্তানদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার জন্য যাতে করে তারা লেখাপড়ার বিঘ্ন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার জন্য অভিবাবকদের বিশেষ আহবান জানান।

Manual4 Ad Code

তিনি আরোও বলেন- ছাত্র-ছাত্রীদের শারিরীক দিকে সবার খেয়াল রাখা প্রয়োজন। তাদের স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। এ লক্ষ্যে তিনি অচিরেই সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর প্রতিটা স্কুলে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩ অন্তর অন্তর একটি মেডিকেল টিম পাঠাবেন, স্কুলে দৈনন্দিন ব্যায়াম করানোর জন্য একজন দক্ষ প্রশিক্ষক নিয়োগ দেয়া হবে এবং যেসব স্কুলের সামনে এখনো ফাস্টফুডের দোকান বিদ্যমান রয়েছে আগামী মাসের মধ্যেই তাদেরকে সড়িয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

Manual3 Ad Code

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্টানের পরিচালনা পর্যদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান, ভাইস চেয়ারম্যান আবু আইয়ুব আনসারী, এডভোকেট তোফায়েল আহমেদ, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ সহ অত্র প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিবাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30