শিরোনামঃ-

» মহান স্বাাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর আইনজীবী সমিতির আলোচন সভা স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে : এডভোকেট সুলতানা কামাল

প্রকাশিত: ২৫. মার্চ. ২০১৯ | সোমবার

Manual2 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা, নারী মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতানা কামাল বলেছেন- বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল বাংলাদেশকে পাক বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য।

স্বাধীনতার চেতনাকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এ অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।

সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (২৫ মার্চ) দুপুর হাউজিং এস্টেটস্থ বার হল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবদুল আলীম পাঠান এর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ রফিকুল হক।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, যুগ্ম-কর কমিশনার পংকজ লাল সরকার, যুগ্ম-কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি মুত্যুঞ্জয় ধর ভোলা, জাহাঙ্গীর আলম, মো. কামাল আহমদ, রামানুজ দাশ প্রমুখ।

Manual4 Ad Code

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাছনু চৌধুরী।

Manual8 Ad Code

সভা শেষে প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. নওরোজ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031