- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» “বাংলাদেশ ও যুবদের রক্ষার শপথ ২০১৯” শপথ অনুষ্ঠান পূর্ববর্তী যুব সমাবেশে বক্তারা
প্রকাশিত: ২৫. মার্চ. ২০১৯ | সোমবার
নিজস্ব রিপোর্টারঃ সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন (সিলেট কল্যাণ সংস্থা’র অঙ্গ সংগঠন) সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র আয়োজনে সিলেট কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় অধিকার সচেনত নাগরিক সমাজ, সিলেট’র প্রচারণায় “রুখবে মাদক গড়ব দেশ, অপরাধমুক্ত ও দুর্নীতিমুক্ত করবো বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জঙ্গিবাদ, খাদ্যে ফরমালিন মিশ্রণকারী ও সর্বপ্রকার মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অন্যায় কাজে যারা যুবদের ব্যবহার করছে, তাদেরকে জাতীয়ভাবে রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করা এবং এসব অপরাধে সম্পৃক্ত দুস্কৃতিকারীদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করার দাবীতে রবিবার (২৪ মার্চ) বিকাল ৪টায় আমাদের চেতনা আমাদের বিশ্বাস এর স্থান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে “বাংলাদেশ ও যুবদের রক্ষার শপথ ২০১৯” ২য় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিকাল ২টা ৩০ মিনিটে আয়োজিত ২য় শপথ অনুষ্ঠান পূর্ববর্তী যুব সমাবেশে বক্তারা বলেন, জেগে উঠার সময় এখনই! কোন অসুন্দর যেন, আমাদের গ্রাস করতে না পারে। কারো ভুল নির্দেশনা, জাতির কাছে আমাকে যেন, কলঙ্কিত না করে। তাহলেই আমরা যুবদের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে। বক্তারা আরো বলেন- যুবরা নিজেরাই নিজেদের অসুন্দর পরিত্যাগ করে সুন্দরের পথে পরিচালিত হওয়া সম্ভব।
তাহলেই আমরা যুবদের মাধ্যমে স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়া বেশি দূরে নয়। জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও পরিচালনায় যুব সমাবেশে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২য় শপথ অনুষ্ঠান ২০১৯ বাস্তবায়ন কমিটির সদস্য জাকওয়ান আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন- সদস্য সচিব হুমায়ুন রশিদ চৌধুরী। ২য় শপথ অনুষ্ঠানের গুরুত্ব উপস্থাপন করে বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জিয়াউর রহমান, যুগ্ম-আহ্বায়ক আলহাজ্জ মুখতার আহমেদ, মো. আজিজুর রহমান আজিজ, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মো. আব্দুল হান্না, যুগ্ম সদস্য সচিব হেলাল আহমদ, আলমগীর রিয়াদ, মো. মহিবুর রহমান মুহিব, প্রচার সচিব মোহাম্মদ সাজ্জাদ খান, সিনিয়র যুগ্ম প্রচার সচিব এবাদ উল্লাহ, সদস্য মাহমুদুর রহমান জায়গিরদার।
অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল জব্বার শাহী, সিলেট কল্যাণ সংস্থার উপদেষ্টা হাজী মো. রজব আলী দেওয়ান, প্রতিষ্ঠাতা সদস্য মো. তালেব হোসেন তালেব, বাস্তবায়ন কমিটির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী, মো. নাজমুল হুসাইন, মো. হাবিবুর রহমান, মো. নিয়াজ কুদ্দুস খাঁন, যুগ্ম-সদস্য সচিব মো. আকরাম হোসেন শাকিল, মামুন আহমদ চৌধুরী, কাজী নাজিম উদ্দিন পলাশ, বিজিত চন্দ, ইসমত ইবনে ইসহাক সানজিদ, আজমল হোসেন, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, শেখ আনিসুর রহমান জয়, তজম্মুল খান সানী, আনহার চৌধুরী রাজু, সৈয়দ ইব্রাহীম, যুগ্ম-প্রচার সচিব মো. রমজান আহমদ শাকিল, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. সাইদুল ইসলাম সুমন, ইন্দ্রোজ্যোতি পাল জীবন, মো. রুবেল মিয়া, নাহিদুল ইসলাম পারভেজ, যোগাযোগ সচিব মো. মকবুল চৌধুরী, যুগ্ম-যোগাযোগ সচিব সৈয়দ ময়নুল ইসলাম, মো. খালিক নুর, সদস্য মো. শাহীন আহমদ, মো. জমশের উদ্দিন, ফারহান আহমদ খান শাকিল, মো. মফিজ মিয়া, আব্দুল আজিজ রাজু, মো. রহমান আলী, মো. তাহসিন ইবনে হান্নান খান, জয়ন্ত পাল, মো. আমিনুল ইসলাম আমিন, আল আমিন আহমদ, মো. মোস্তাফিজুর রহমান কামরান, আল মামুনুল হক, মো. সোহেল খান, মো. ইমন আহমেদ, মহিলা নেতৃবৃন্দদের মধ্য থেকে ফারজানা খানম, রুমানা খানম, সেলিনা মোহাম্মদ।
বিকাল ৪টায় “বাংলাদেশ ও যুবদের রক্ষার শপথ ২০১৯” শপথ পাঠ করান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ এহছানুল হক তাহের। ২য় শপথ অনুষ্ঠানে ১৯৭১ বিশ্বাসী বাংলাদেশ প্রেমী ও যুবদের স্বনির্ভরতায় আত্মবিশ্বাসী মহান স্বাধীনতায় উদ্বুদ্ধ সচেতন সামাজিক সংগঠন প্রিয় দুই শতাধিক এ প্রজন্মের মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, “ঘৃণায় নয়, বাঁচো ভালোবাসায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৪ মার্চ ১ম শপথ অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার


