শিরোনামঃ-

» মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা

প্রকাশিত: ২৫. মার্চ. ২০১৯ | সোমবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও ইব্রাহিম স্মৃতি সংসদের সভাপতি ডা. আরমান আহমদ শিপলু বলেছেন- বাংলাদেশকে সুখী, উন্নত, সমৃদ্ধশালী ও ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে। সকল ভেদাভেদ, অনৈক্য ভুলে গিয়ে একযোগে কাজ করতে পারলে বাংলাদেশ বিশ্বের বুকে অবিস্মরণীয় হয়ে থাকবে।

Manual5 Ad Code

রবিবার (২৪ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

তিনি বলেন, জাতির পিতার ৭ মার্চের বক্তব্যের মাধ্যমেই দেশে স্বাধীনতার বীজ রোপিত হয়। ২৫ মার্চ কালরাতে দেশে পাকিস্তানীরা হত্যাযজ্ঞ চালায়। অনেক নির্যাতন করেও এই দেশকে, দেশের মানুষকে পাকিস্তান হারাতে পারেনি। শত শত মায়ের বুক খালি করেছে হায়ানাররা। আজ বাঙালি জাতি স্বাধীন। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই স্বাধীনতার পূর্ণ স্বাদ পেতে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে।

ছাত্রলীগ নেতা আলী হোসেন আলম ও নজির হোসেন লাহিনের পরিচালনায় বক্তব্য রাখেন- যুবলীগ নেতা সাজলু লস্কর, মহানগর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম হাছান চৌধুরী সাজন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মইনুল ইসলাম ফয়ছল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, তৈয়বুর রহমান সিতু, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান মজনু, সালেহ আহমদ সালেক, শামসুর রহমান, এম এ কাওসার আলম, মইনুল ইসলাম, ডা. মাহবুব হোসাইন, তায়েফ হোসাইন, রানা নাভিদ, আব্দুল মুমিন লাহিন, মিজান আহমদ জীবন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুনেদ আহমদ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩১ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031