শিরোনামঃ-

» মাওলানা যাকারিয়ার মৃত্যুতে ইশা ছাত্র আন্দোলন মহানগরের শোক

প্রকাশিত: ১১. মার্চ. ২০১৯ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম প্রখ্যাত মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগরের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ সোমবার (১১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual3 Ad Code

বিবৃতি দাতারা হলেন, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি আবু তাহের মিসবাহ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসার মুহতামিম প্রখ্যাত মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া সোমবার বিকাল পৌণে ৫টার দিকে দরগাহ মাদরাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমীর ছিলেন। তিনি দাওয়াতুল হকের আমির ও গুলশান আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসানের অন্যতম খলিফা।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930