শিরোনামঃ-

» সনাক’র উদ্যোগে স্হানীয় সরকার খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০১৯ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট এর উদ্যোগে এবং সিলেট সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠা শীর্ষক মতবিনিময় সভা সিলেট সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের অংশগ্রহণে সিলেটের আম্বরখানাস্থ ব্রিটানিয়া হোটেলে অনু্িষ্ঠত হয়।

Manual5 Ad Code

সনাক সভাপতি আজিজ আহমদ সেলিম এর সভাপতিত্বে এবং সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার বিভাগ, সিলেট এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজাম মুনিরা, উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর।

Manual6 Ad Code

সভায় পরিচিতি পর্বের পর স্বাগত বক্তব্য রাখেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরী।

সনাক সিলেট এর স্থানীয় সরকার ব্যবস্থায় কার্যক্রমের অর্জন বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন এ্যাডভোকেট জাকিয়া জালাল, সমন্বয়ক, স্বজন গ্রুপ, সনাক, সিলেট এবং স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন নিশ্চিকরণে টিআইবি ও সনাক সিলেট এর প্রত্যাশা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন- নাজমা খানম নাজু, প্রোগ্রাম ম্যানেজার, সিলেট ক্লাস্টার।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে স্থানীয় সরকার খাতে সনাক টিআইবির কার্যক্রম ও প্রত্যাশ্য বিষয়ে আলোচনার পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় বিষয়ে মতবিনিময় হয়।

মতবিনিময় সভার মুক্ত আলোচনা অংশে বক্তব্য রাখেন, ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, ৫নং টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শহিদ আহমদ, ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিরণ মিয়া এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

ইউপি চেয়ারম্যানগণ তাদের বক্তব্যে ইউনিয়ন পরিষদ পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে উপস্থিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের স্ব স্ব পরিষদকে আরও স্বচ্ছ ও জবাবদিহি করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে তথ্যের উন্মুক্ততা নিশ্চিত করতে হবে এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

নিয়মিত ওয়েবপোর্টাল হালনাগাদ রাখা, পরিষদের সেবা ও কার্যক্রমের তথ্য সকলের জন্য উন্মুক্ত করা, যথাযথভাবে ওয়ার্ডসভা করা, উন্মুক্তভাবে বাজেট ঘোষণা করা ইত্যাদি কার্যক্রমের দিকে গুরুত্বারোপ করেন। সমাপনী বক্তব্যে সভার সভাপতি আজিজ আহমদ সেলিম অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30