শিরোনামঃ-

» সিলেট মহানগর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. ফেব্রুয়ারি. ২০১৯ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের হাত পা বেধে প্রহসনের নির্বাচন দিয়ে আওয়ামীলীগ হয়তো জোর করে গদি দখল করতে পেরেছে। কিন্তু সারা জীবনের জন্য দেশবাসীর কাছে ঘাতকের ভুমিকায় অবতীর্ণ হয়েছে। এই দংশনেই আওয়ামীলীগ একদিন ধ্বংস হয়ে যাবে। দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করেছিল। আওয়ামীলীগ তাদের নীল নকশা বাস্থবায়ন করে জাতিকে বোকা বানিয়েছে। সকল ষড়যন্ত্র নস্যাত হবে। অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। দেশনায়ক তারেক রহমান বীরের বেশে দেশে প্রত্যাবর্তন করবেন। আধাঁর কেটে আলো আসবেই। জনতার বিজয় হবেই হবে।

তিনি শনিবার (২৩ ফেব্রুয়ারি) সিলেট মহানগর বিএনপি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন এবং ২৭টি ওয়ার্ডের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা মঈনুদ্দিন ফয়েজের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা সিলেট-১ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্ধি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হায়দার আলী লেনিন ও এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, পেশাজীবি পরিষদ নেতা ডা. শামীমুর রহমান।

Manual1 Ad Code

মহানগর বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন- মহানগর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, ডা. নাজমুল ইসলাম, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, জাসাস সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, শ্রমিকদল সভাপতি ইউনুস মিয়া, ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।

Manual5 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, এডভোকেট আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী ও মুকুল মোর্শেদ, বিএনপি নেতা নজিবুর রহমান নজিব, ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, বিএনপি নেতা শেখ কবির আহমদ, মুফতী নেহাল উদ্দিন, সোহেল বাসিত, হাবিব হোসেন শিলু, মোতাহির আলী মাখন, রায়হান উদ্দিন মুন্না, উজ্জল রঞ্জন চন্দ প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30