শিরোনামঃ-

» রাখালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০১৯ | মঙ্গলবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ লিডিং ইউনিভার্সিটির ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর, দাউদপুর ইউনিয়ন হেল্পিং হেন্ডস এর বাংলাদেশ কার্যকরী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের শিশু ছেলে তাহসিন শাহরিয়ার আরিদ (১৮ মাস) পুকুরের পানিতে ডুবে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি … রাজিউন)।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ দৌলতপুর গ্রামের নিজ বাড়ীতে আরিদ পুকুরের পানিতে ডুবে মারা যায়।

Manual6 Ad Code

জানা যায়, মঙ্গলবার সকালে আরিদ বাড়ির সামনের পুকুরে পরিবারের লোকজনের অজান্তে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যগণ আরিদকে অনেক খোঁজখোঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পুকুর থেকে উদ্ধার করে আরিদকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

তাহসিন শাহরিয়ার আরিদ এর নামাজে জানাযা মঙ্গলবার বাদ আছর রাখালগঞ্জ ডি.কিউ ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30