শিরোনামঃ-

» মান-অভিমান ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জয়া সেন গুপ্তের

প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০১৯ | শুক্রবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ অতীতের সব মান-অভিমান ভুলে নৌকাকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দিরাই শাল্লার এমপি জয়া সেন গুপ্ত।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সিলেটস্থ ছাতক সিমেন্ট ফ্যাক্টরি রেস্ট হাউজে সিলেটে বসবাসরত আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আলোচনায় মিলিত হয়ে এসব কথা বলেন।

জয়া সেন আরও বলেন, দিরাই-শাল্লায় নেতৃবৃন্দের ব্যক্তিগত মান অভিমান আছে। কিন্তু এলাকার উন্নয়নের স্বার্থে এগুলোকে ভুলে গিয়ে সবাইকে নৌকার পক্ষে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখর উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়া, এড. সেলিম আহমদ ,জগদল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইফতিয়াক হোসেন মঞ্জু, দিরাই উপজেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান, এমদাদুল হক সোহাগ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সুমন বাপ্পি, শাহজাহান মিয়া, আকিক মিয়া প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930