- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» কোম্পানীগঞ্জে সরকারি ভূমি সহ এলাকা রক্ষার্থে জেলা প্রশাসক বরাবরে আবেদন
প্রকাশিত: ১৪. ফেব্রুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জে পাথরখেকোদের কবল থেকে সরকারি ভূমিসহ ভোলাগঞ্জ এলাকা রক্ষার্থে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার ভোলাগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম ছানাফর আলীর পুত্র মো. আতাউর রহমান ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম, নতুন বাজার, নতুন বাজার পাঞ্জেগানা মসজিদ, ডিসি খতিয়ানের ভূমি, এলসি ঘাট ও ১০ নম্বর নামক এলাকা সহ বিভিন্ন স্থাপনা রক্ষার্থে একটি আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন- সিলেটের সর্ববৃহৎ পাথর কোয়ারী কোম্পানীগঞ্জের ধলাই নদীতে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসে পাথর উত্তোলন করে দিনাতিপাত করতেন। এক সময় তারা ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলন করলেও বর্তমানে বোমা মেশিন নামক দানব যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে।
ফলে ধলাই নদীতে আগের মতো আর দেখা যায় না হাজার হাজার পাথর শ্রমিকদের। বোমা মেশিন দিয়ে ধলাই নদীর বুক ছিন্নভিন্ন করে দিয়েছে পাথরখেকোরা। কিন্তু বিগত ২ মাস যাবত ধলাই নদীর পশ্চিম পাড়ে প্রায় ৭০-৮০টি ‘সেইভ মেশিন ও লিস্টার মেশিন’ দিয়ে স্থানীয় বিএনপি নেতা পুরান ভোলাগঞ্জ গ্রামের ছবর আলীর ছেলে আলমগীর, ভোলাগঞ্জ গ্রামের আমান মিয়ার ছেলে লোকমান মিয়া, মৃত আলকাছ আলীর ছেলে কুটন মিয়া ও কাঁচা মিয়া, ছোরাব মিয়ার ছেলে বোরহান মিয়া, ও ভোলাগঞ্জ (হতরি বাড়ি) গ্রামের আজির মিয়ার ছেলে জাকির হোসেন উক্ত এলাকায় অবাধে পাথর উত্তোলন করছেন।
এ চক্র প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ‘সেইভ মেশিন ও লিস্টার মেশিন’ দিয়ে পাথর উত্তোলন করে এলাকা ধ্বংস করে দিচ্ছেন। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে এরশাদ সরকারের দেয়া ভোলাগঞ্জ আদর্শ গ্রাম (গুচ্ছগ্রাম), নতুন বাজার, নতুন বাজার পাঞ্জেগানা মসজিদ, ১০ নম্বর নামক এলাকা, ডিসি খতিয়ানের ভূমি ও এলসি ঘাট। এলসি ঘাট থেকে প্রতি বৎসর সরকার প্রায় ৩শ কোটি টাকা রাজস্ব আদায় করছে। আর সেই এলাকায় সেইভ মেশিন ও লিস্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে সরকারি ভূমি দখল করে ধ্বংস করে ফেলছে ওই চক্র। ওই চক্র উক্ত জায়গাগুলো থেকে কমিশন বাবত প্রতিটি মেশিন থেকে চাঁদা আদায় করছে দৈনিক ৭-৮ হাজার টাকা। উপরোক্ত সেইভ মেশিন ও লিস্টার মেশিনের মালিকরা বহিরাগত হওয়ায় ওই চক্র তাদেরকে জোরপূর্বক ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে এ চাঁদা আদায় করে ধ্বংস করে দিচ্ছে উক্ত এলাকা।
মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় ওই এলাকার মেহনতি শ্রমিকরা মাথা গোঁছার শেষ অবলম্বনটুকুও হারাতে বসেছে। উদ্বেগ- উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকার হতদরিদ্র বাসিন্দারা।
তাই সেইভ মেশিন ও লিস্টার মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ করে এসব এলাকা রক্ষা ও লুটপাটকারী চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে এ আবেদন করেন মো. আতাউর রহমান।
আবেদনের অনুলিপি সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবরে প্রদান করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- তদন্তের দাবি বাদীর; ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মী কারাগারে এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে ছাতক ও সুনামগঞ্জের প্রশাসনে টানাপোড়েন


