শিরোনামঃ-

» বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুুষ্ঠিত

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিলেট নগরীর বিভিন্ন স্কুলের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

চিত্রাংকন প্রতিযোগিতা পরিদর্শন করেন- সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, উদযাপন পরিষদের আহবায়ক রোটারিয়ান আসাদুজ্জামান, মানবাধিকার নেতা মনোরঞ্জন তালুকদার, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন, যুক্তরাজ্য প্রবাসী নজির উদ্দিন আহমদ, রোটারিয়ান আশরাফুর রহমান চৌধুরী, হাকীম ছাদউল্লাহ বাচ্চু, এডভোকেট রাশিদা সাঈদা খানম, এনামুল হক লিলু, খালেদ মিয়া, জাহাঙ্গীর আলম, মো. বেলাল উদ্দিন, লায়ন মিছবাহ উদ্দিন, শফিকুর রহমান শফিক, ইউসুফ সেলু, আব্দুর রহিম তালুকদার, বাদল পুরকায়স্থ, আলী আহসান হাবীব, হাফিজুর রহমান, মামুন চৌধুরী, আলমগীর আলম, উজ্জ্বল হাসান চৌধুরী জীবন, মো. জিয়ারত হোসেন খান, এডভোকেট শিরিন আক্তার, শিরিন চৌধুরী, আলী হোসেন আলীম প্রমুখ।

Manual5 Ad Code

আগামী ১৬ ফেব্রুয়ারী বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হবে।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30