- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজে সেমিনার সুন্দর ও উন্নত জীবন গঠনে মাদকাসক্তিকে না বলতে হবে
প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ ঢাকা ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডা. মো. হারুনুর রশীদ বলেছেন, মাদকাসক্তি সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। যার ফলে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জীবন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। একটি আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে মাদকাসক্তি নির্মূল করতে হবে। সে জন্য মাদকাসক্তির ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে মানুষের স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই।
নগরীর শিবগঞ্জের সোনারপাড়াস্থ সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজে মাদকাসক্তি নিরাময় ও দূরীকরণে ছাত্রী সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- মানুষের সুস্থ্য দেহ এবং সুন্দর মন গঠনে জ্ঞান আরোহণ ও তা অনুযায়ী সচেতন জীবন যাপন করা খুবই জরুরী। মাদক আজকাল যে ফ্যাশন হয়ে দাড়িয়েছে। এটা একটি সুন্দর ও উন্নত সমাজ-রাষ্ট্র বিনির্মাণের পরিপন্থি। এর জন্য মাদক জাতীয় দ্রব্যকে না বলতে হবে।
কলেজের অধ্যক্ষ কবি আবুল কালাম খানের সভাপতিত্বে কলেজ হলরুমে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রসায়ন বিভাগের প্রভাষক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট এম সি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান, মাসিক অর্থ ও চিকিৎসা বার্তার সম্পাদক সাংবাদিক খায়রুল ইসলাম চৌধুরী। সেমিনারে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ আহমদ জিয়া শামস। সেমিনারে কলেজের শিক্ষকম-লী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এম. সি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন- আল্লাহ তায়ালা মদ্য পানকে নিষিদ্ধ করেছেন। মাদকাসক্তির মাধ্যমে মানুষ তার হিতাহিত জ্ঞান, বুদ্ধি হারিয়ে ফেলে। যার কারণে নানাবিধ পাপকাজে সে লিপ্ত হয়। একটি আলোকিত সমাজ গড়ে তুলতে মাদকসহ সকল নেশা জাতীয় দ্রব্য সেবন-গ্রহণ থেকে বিরত থাকা উচিত। আর এসকল কিছু থেকে বিরত থাকতে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শিক্ষাবিদ কবি আবুল কালাম খান বলেন- নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে মাদকাসক্তির ভয়াবহ কুফল থেকে শিক্ষার্থীরা বেঁচে যেতে পারে। প্রত্যেকের পরিবারে মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদেরকেই দায়িত্ব নিতে হবে। এর মাধ্যমে আলোকিত সমাজ গড়তে তাদের ভূমিকাও অগ্রগণ্য হবে। সুন্দর বাংলাদেশ গঠনে এবং যোগ্য নাগরিক ও সুস্থ সুন্দর জীবন গঠনে মাদকসহ সকল নেশাকে না বলতে হবে। নিজের পরিবার পরিজন এবং পরিচিতজনদের সচেতন করাও আমাদের দায়িত্ব।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৮৫ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর