শিরোনামঃ-

» সাবেক সিলেট পৌরসভা, সিটি কমিশনারবৃন্দের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

মকসুদ বখত কাজে ও কর্মে আমাদের মাঝে বেঁচে থাকবেন : বদর উদ্দিন আহমদ কামরান

স্টাফ রিপোর্টারঃ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, প্রয়াত মকসুদ বখত কাজে ও কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন সত্যিকার অর্থেই একজন জনপ্রতিনিধি। সাংস্কৃতিক অঙ্গণ ও সমাজসেবায় তিনি ছিলেন সক্রিয়। তার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ভাতালিয়ায় সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ূম জালালী পংকির কার্যালয়ে সাবেক সিলেট পৌরসভা, সিটি কমিশনারবৃন্দের উদ্যোগে সিলেট পৌরসভার সাবেক দুই বার নির্বাচিত কমিশনার মকসুদ বক্ত এর মৃত্যুতে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

সাবেক প্যানেল চেয়ারম্যান ও কমিশনার আব্দুল কাইয়ূম জালালী পংকির সভাপতিত্বে ও সাবেক কমিশনার হুমায়ুন কবির শাহিনের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন- সাবেক কমিশনার সৈয়দ আহমদ হোসেন, সাবেক কমিশনার আব্দুস সামাদ নজরুল, সাবেক কমিশনার অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, বর্তমান কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু, সাবেক কমিশনার ওয়ালিউর রহমান চৌধুরী সোহেল, সাবেক কমিশনার আজহার উদ্দিন জাহাঙ্গীর, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক কাউন্সিলর আবু নছর বকুল, সাবেক কমিশনার কামাল মিয়া, সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, সাবেক কমিশনার শফিকুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে মরহুম মকসুদ বখতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ শামসুল হক।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930