শিরোনামঃ-

» সিলেটে অভিষেক অনুষ্ঠানে বিচারপতি মিফতাহ উদ্দিন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৯ | রবিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সমাজে দিন দিন মানুষের মধ্যে আস্থার অভাব দেখা দিচ্ছে। এ কারনে মানুষ আদালত মুখী হচ্ছেন। একে অপরের বিরুদ্ধে মামলা মোকদ্দমায় জড়াচ্ছেন। ফলে সমাজের মানুষের মধ্যে আস্থার অভাব দেখা দিচ্ছে। মানুষের মধ্যে একে অপরের আস্থা তৈরী করতে, মানুষের নৈতিকতা বিকশিত করতে হবে। এতে রোটারিয়ানরা এগিয়ে আসতে পারেন।

Manual7 Ad Code

রোটারীর মাধ্যমে মানুষের মধ্যে আস্থার বিকাশ ঘটাতে হবে। রোটারীয়ানরা চাইলেই সমাজের অনেক ব্যাধি দূর করতে পারেন। তারা ঐক্যবদ্ধ হলে সমাজের অনেক ব্যাধি দূর হবে।

শনিবার (২৬ জানুয়ারি) রাতে নগরীর একটি অভিযাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির তৃতীয় অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ সুগ্রীম কোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

Manual4 Ad Code

ক্লাব সভাপতি ইকলাল আহমদের সভাপতিত্বে ও চার্টাড প্রেসিডেন্ট অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মহানগর দায়রা জজ মফিজুর রহমান ভূঁইয়া,

Manual4 Ad Code

পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম, পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল অব. আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডা. বেলাল উদ্দিন আহমদ, ডেপুটি গভর্নর সেলিম খান এসিস্ট্যান্ট গভর্নর নিরেশ চন্দ্র দাস, রোটারিয়ান মাহবুব ছোবহানী, রোটারিয়ান এ এইচ এম ফয়সল, ইনকামিং ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি রোটারিয়ান ফিরোজা রহমান, পিডিআর আর শাহ জুনেদ আলী প্রমূখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনসুষ্ঠান।

এতে সিলেট ও চট্রগ্রামের বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30