শিরোনামঃ-

» সিলেট চেম্বারের ‘কিপ সিলেট ক্লিন’ কর্মসূচীর ধারাবাহিকতায় ফুটপাত দখলমুক্তকরণ অভিযানে সিলেট সিটি কর্পোরেশন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৯ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক গত ২০১৮ সালে গৃহীত ‘কিপ সিলেট ক্লিন’ কর্মসূচীর ধারাবাহিকতায় শনিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কোর্টপয়েন্ট সংলগ্ন রাস্তায় ফুটপাত দখলমুক্তকরণ অভিযান অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এতে অংশ নেন- সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমা, সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, সিটি কর্পোরেশন ও এসএমপি’র কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Manual7 Ad Code

চেম্বার সভাপতি এ মহতি উদ্যোগ গ্রহণের জন্য সিটি কর্পোরেশন-কে ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

তিনি ফুটপাত দখলমুক্তকরণ কর্মসূচীতে সিলেট চেম্বারের একাত্মতা ঘোষণা করেন এবং এব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30