শিরোনামঃ-

» কর আইনজীবী সমিতির সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

কর আদায়ের মাধ্যমে রাজস্ব খাতকে সমৃদ্ধ করতে হবে : কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন

নিজস্ব রিপোর্টারঃ সিলেট অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেন বলেছেন- কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করে দেশের রাজস্ব খাতকে আরো বেশি করে সমৃদ্ধ করতে হবে। কর আদায়ে জনগণের সম্পৃক্ততার লক্ষ্যে কর আইনজীবীগণ অবদান রাখছেন।

Manual8 Ad Code

তিনি বুধবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনযোগী হওয়ার আহবান জানান।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট চেম্বাব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেটের যুগ্ম-কর কমিশনার পংকজ লাল সরকার, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবিদ আলী চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ।

সমিতির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী খোকন ও নির্বাচন কমিশনার এডভোকেট ফজলুর রহমান শিপু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. আবুল ফজল ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম পাঠান।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দের মেধাবী সন্তানদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।

Manual4 Ad Code

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেট কর অঞ্চলের অন্যান্য কর্মকর্তা, কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30