শিরোনামঃ-

» বালাগঞ্জে মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচন ২৬ জানুয়ারি

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০১৯ | শনিবার

Manual3 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জে মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির (বালাগঞ্জ, ময়না বাজার, বোয়ালজুড় ষ্টেশন) নির্বাচন আগামী ২৬ জানুুুয়ারি।

Manual4 Ad Code

২০১৯-২০২২ইং সনের ত্রি বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে মাইক্রোবাস (লাইটেস-কার) চালকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। চলছে দিনরাত প্রচার-প্রচারনা।

আসন্ন নির্বাচনে ১৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৭টি পদের জন্য প্রার্থী ১৫ জন।

Manual8 Ad Code

সভাপতি পদে মো. তফুর আলী (আনারস) প্রতীকে, আনোয়ার আলী (আম) প্রতীকে, মো. আশক আলী (ডাব) প্রতীকে সহ-সভাপতি পদে রাজু মিয়া (টিভি) প্রতীকে, রাজু আহমদ খালিছদার (বাস) প্রতীকে, সাধারন সম্পাদক পদে, মো. কয়েছ আহমদ (চেয়ার) প্রতীকে, মুফতী আহমদ জায়গিদার (বাই সাইকেল) প্রতীকে, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস শহীদ (টায়ার) প্রতীকে, আব্দুল মুনিম (রিক্সা) প্রতীকে, সাংগঠনিক সম্পাদক পদে কুসুম আলী (কলস) প্রতীকে, মোজাহিদ আলী (ফ্যান) প্রতীকে, অর্থ সম্পাদক পদে নুরুল ইসলাম মামুন (তালাচাবি) প্রতীকে, আব্দুর রব আকাশ (মটর সাইকেল) প্রতীকে সদস্য পদে মো. মিজানুর রহমান মিজান (কুকড়া লাঠি) প্রতীকে, মিলাদ আহমদ (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা পোষ্টার, লিফলেট, হেন্ড বিলি বিতরন করছেন।

Manual2 Ad Code

বালাগঞ্জ, ময়না বাজার, বোয়ালজুড় কার লাইটেস ষ্টেন্ড পোষ্টারে পরিপূর্ন, বাজারে বাজারে চলছে প্রচারণা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30