শিরোনামঃ-

» সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর শ্বাশুড়ির মৃত্যুতে শোক

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০১৯ | বুধবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদকঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, সিপার এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সিপার আহমদ এর শ্বাশুড়ি, পুরানলেন নিবাসী মরহুম হাজী শফিকুল ইসলাম চৌধুরীর স্ত্রী ও সাব্বির আহমদ চৌধুরীর মাতা মোছাম্মৎ লুৎফা বেগম চৌধুরী বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

Manual7 Ad Code

চেম্বার সভাপতির শ্বাশুড়ির মৃত্যুতে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন ও পরিচালকবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

চেম্বার নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ্ তাআলা মরহুমার পরিবারের সদস্যদেরকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল দান করুন।

মরহুমার জানাযার নামাজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বাদ আসর হযরত শাহজালাল (রহঃ) দরগাহ্ মসজিদে অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30