শিরোনামঃ-

» সিলেটের পিপি ও সরকারী কৌসূলীবৃন্দের ইফতার মাহফিল

প্রকাশিত: ১৩. জুন. ২০১৮ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন বলেছেন, সারা দেশের মধ্যে সিলেট বারের ঐতিহ্য রয়েছে। সিলেট বারের সদস্যরা বিচারাঙ্গনের শীর্ষ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আইনের শাসন প্রতিষ্টায় আইনজীবী ও প্রসিকিউশনকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

Manual2 Ad Code

তিনি মঙ্গলবার (১২ জুন) নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual4 Ad Code

সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সরকারী কৌসূলীবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন- আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

Manual6 Ad Code

DSC_0249 copyসিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. গোলাম মুর্তজা মজুমদার, মহানগর দায়রা জজ মফিজুল ইলসাম ভূইয়া, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমদ, সরকারী কৌসূলী এডভোকেট খাদেমুল মিল্লাত মোহাম্মদ জালাল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. লালা, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মহসীন, সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ রুহুল হুদা, ভিপি জিপি এডভোকেট রাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল মাহমুদ।

Manual2 Ad Code

এছাড়াও অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, স্পেশাল পিপি এডভোকেট শাহ মশাহিদ আলী, স্পেশাল পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট সৈয়দ শামীম আহমদ, অতিরিক্ত পিপি এডভোকেট মাহফুজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আব্দাল, এডভোকেট হুমায়ুন কবির বাবুল ও এডভোকেট হোসেন আহমদ, কৌসূলীদের মধ্যে এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট মাসুক আহমদ, এডভোকেট আব্দুল মজিদ মানিক, এডভোকেট মোস্তফা শাহীন চৌধুরী, এডভোকেট জুয়েল আহমদ, এডভোকেট আব্দুর রহমান সেলিম, এডভোকেট আলতাব হোসেন, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট এমদাদ হোসেন, এডভোকেট আব্দুর রাজ্জাক, বারের যুগ্ম সম্পাদক এডভোকেট আজমল হোসেন, এডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন, এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, সাবিয়ান আহমদ মিসবাহ প্রমুখ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ কে এম শমিউল আলম।

এই সংবাদটি পড়া হয়েছে ৯০১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930