শিরোনামঃ-

» অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন টিলাগর শাখার সাধারণ সভা সম্পন্ন

প্রকাশিত: ০৬. মে. ২০১৮ | রবিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা অটেরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর আওতাধীন টিলাগড় উপ কমিটির সাধারণ সভা শনিবার (৫ মে) রাত ৮টায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

উপ-কমিটির উপদেষ্টা আজিজুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. নুরুল ইসলাম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা অটেরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, সহ সভাপতি মানিক খান, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার নেতা শামসুল হক শামছু, টিলাগড় উপ-পরিষদের সম্পাদক মো. সুজন মিয়া, সহ-সম্পাদক মো. হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলেক খান, সদস্য মো. নুরুল ইসলাম, মো. উজ্জল মিয়া, সদস্য এম এ কবির, সাবেক সম্পাদক মো. আউয়াল খান, এলাকার মুরব্বি লিটন মিয়া, সরো মিয়া প্রমুখ।

প্রধান অতিথি বলেন- সকল শ্রমিক নেতাদের শ্রমিক বান্ধব হতে হবে। তাদের সুখ দুঃখ নিজের করে নিতে হবে। সাধারণ পরিবহণ শ্রমিকরা আজ নির্যাতিত। সকল শ্রেণিপেশার মানুষদের মধ্যে পরিবহণ শ্রমিকরা ঝুকি নিয়ে চলতে হব। তাই সবাই সাধারণ শ্রমিকদের সুখ দুঃখে এগিয়ে আসতে হবে।

এই সাধারণ সভার মধ্য দিয়ে আজ আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেকোন ধরণের সমস্যায় আমাদের পরিবহণ শ্রমিকরা পড়ে গেলে সব শ্রমিকরা মিলে তাদের সমস্যা সমাধান করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে কাজ করতে হবে।

Manual5 Ad Code

সাধারণ সভা শেষে নিয়মিত টিলাগড় উপকমিটির শ্রমিকদের মধ্যে থেকে শৃঙ্খলাভাবে গাড়ী চালানু ও নিয়মিত রিসিট বই কাটায় সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, মো. আবুল কালাম, কাজল মিয়া ও সাদ্দাম হোসেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30