- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
- ক্লাসিক কলেজে একাদশ শ্রেণির ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর : আব্দুল কাইয়ুম চৌধুরী
- সিলেট স্বাগতম মিষ্টি ঘরের পক্ষ থেকে এতিম শিশুদের খাওয়ার আয়োজন শুক্রবার
- সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার
- সরকারই বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে : ডা. শফিকুর রহমান এমপি
» সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক নেতা লিটনের উপর মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ০৩. মে. ২০১৮ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির পরিবহণ শ্রমিক জামরুল ইসলাম লিটনের উপর ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের (রেজি নং বি-১৪১৮) এর উদ্যোগে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সভাপতি আব্দুল লতিফ তফাদারের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেন, একজন পরিবহণ শ্রমিককে যদি এভাবে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে কারাবরণ করতে হয় তাহলে অন্যান্য মানুষগুলো কোথায় যাবে। লিটন একজন সহজ সরল নিরীহ শ্রমিক কিন্তু তাকে জড়িয়ে যে মামলা দিয়ে লিটনকে কারাগারে রাখা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। যদি ১ সপ্তাহের মধ্যে তাকে মুক্তি না দেওয়া হয় তাহলে সিলেটের সর্বস্তরের পরিবহণ শ্রমিকরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। তাই মানববন্ধন থেকে তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সাইদুর রহমান জুমু, সিলেট মহানগর জনস্বার্থ সংরক্ষণের সভাপতি আলাউদ্দিন সাওদাগর, মহিলা নেত্রী পারভিন খান।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ কমিটির সম্পাদক মো. নুরুজ্জামান, সহ সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সাবেক সভাপতি জাইদুল মৃধা, সহ সভাপতি কদরছি আলী, আব্দুল করিম, মকতদির মিয়া, আব্দুল কাইয়ূম বুলবুল, ফারুক মিয়া, বিুল্লু মিয়া, জাকির হোসেন সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও সুবিদবাজার উপকমিটির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৬ বার
সর্বশেষ খবর
- টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয় : আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ‘গ্লোবাল ভিশনারি বিজনেস লিডার অ্যাওয়ার্ড–২০২৬ পেলেন তাজুল ইসলাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর